প্রতিবন্ধীর বাড়ি ভাঙচুর, মারধর

রংপুরের তারাগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রতিবন্ধী নারীকে মারধর ও তার ঘরবাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের নন্দনাল রায়ের সাথে একই গ্রামের শুকুমার রায়ের জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত ২২ জুলাই এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সুকুমার রায়সহ তার পরিবারের লোকজন নন্দনাল রায়ের বাড়িতে প্রবেশ করেন।

এ সময় সুকুমারসহ তার পরিবারের লোকজন বাড়িতে প্রবেশ করে তিনটি ঘর ভাংচুর করেন। নন্দনালের স্ত্রী প্রতিবন্ধী সতনা রানী (২৮) বাধা দিলে সুকুমার ও তার লোকজন এলোপাতাড়ি লাঠি দিয়ে প্রতিবন্ধী সতনাকে মারধর করে। পরে এলাকার লোকজন এগিয়ে এলে সুকুমার ও তার পরিবারের লোকজন চলে যায়। গুরুতর অবস্থায় সতনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় গত ২২ জুলাই বিকালে ওই প্রতিন্ধী নারী থানায় বাদী হয়ে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে বিচার চেয়ে অভিযোগ প্রদান করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর