বহিরাগম ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিযোগ দিয়েছে সরকার। এই পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী। বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এর আগে মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়।
আর পাসপোর্ট অধিদফতরের বর্তমান ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বার্তাবাজার/এসজে