‘এলামনাই এসোসিয়েশন’ শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট উদ্যেগে ২০১৮ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী দিয়া মিম ও রাজিব করিমের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ (বুধবার) সিভিল অ্যাভিয়েশন স্কুল প্রাঙ্গণে এক মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
সুরা ও কেরাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে ঈমাম সাহেবের দোয়ার মাধ্যমে শেষ হয়। এতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।
এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান বাবু বলেন- আমাদের এই সেবামূলক সংগঠন সবসময়ই অত্র কলেজের শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে।
কেএস/বার্তাবাজার