নান্দাইলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সাবিনা ইয়াসমিন (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাবিনা ইয়াসমিন একই গ্রামের ইজিবাইক চালক খায়রুল মিয়ার স্ত্রী। তাদের সংসারে দুইজন সন্তান রয়েছে।

জানা যায়, দুপুরে শিশুদের কান্না শুনে প্রতিবেশিরা এগিয়ে গিয়ে দেখে ঘরের আড়ার সাথে সাবিনা ইয়াসমিনের লাশ ঝুলছে। পরে তার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বিকাল চারটার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কেন ও কিভাবে এই ঘটনা ঘটেছে তা প্রতিবেশিরা জানাতে পারেনি।

নান্দাইল মডেল থানার ওসি মুনসুর আহমেদ জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’

বার্তাবাজার/এসজে</strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর