প্রতিবছর পবিত্র কাবাঘরের চারদিকে লাখ লাখ হাজির কন্ঠে উচ্চারিত হয় তালবিয়া। তবে এবারের চিত্রটা অনেকটা ভিন্ন। অল্পসংখ্যক সৌভাগ্যবানের অংশগ্রহণে এইবারের হজ অনুষ্ঠিত হচ্ছে। আজ (বুধবার) সৌদি আরবে মক্কার বাইরে মিনা উপত্যকায় সমবেত হওয়ার মধ্যে দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রতি বছর পুরো বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মানুষ হজের জন্য মক্কা ও মদিনায় উপস্থিত হলেও এবার অনুমতি দেয়া হয়েছে সীমিত সংখ্যাক হাজিকে। করোনা সংক্রমণ থেকে হাজিদের সুরক্ষা দিতে অনুসরণ করা হচ্ছে কঠোর কঠোর স্বাস্থ্যবিধি।
করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব রেখে পবিত্র কা’বা ঘর তাওয়াফ করছেন হাজিরা। প্রখর রোদ থেকে রেহাই পেতে অনেককে ছাতা ব্যবহার করতে দেখা যাচ্ছে। করোনাভাইরাসের এবার হজের আনুষ্ঠানিকতায় নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে। জমজমের পবিত্র পানি পানেও থাকছে কঠোরতা।
বার্তাবাজার/এসজে