কামারখন্দে বন্যার্তদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দে বন্যার্তদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

বুধবার সকাল থেকে দিন ব্যাপি উপজেলার ভদ্রঘাট চরপাড়া, চর নুরনগর, চর গাড়াবাড়ী, চর শাহবাজপুর, চর টেংরাইল এলাকায় নিজ অর্থায়নে ৩শ’৫০টি বন্যার্ত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, সেমাই, চিনি, গুড়ো দুধ, ওরস্যালাইন ও সাবান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর