দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতিতে যদি মন্ত্রী, সচিব, সাবেক ডিজি কিংবা যে কারোর নামই আসুক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশোনের (দুদক) কমিশনার মোজাম্মেল হক খান।
একইসাথে বছর খানেক আগে দুর্নীতি প্রতিরোধে স্বাস্থ্য খাতকে দেয়া দুদকের সুপারিশ কেন বাস্তবায়ন করা হয়নি তাও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
হাসপাতালের অনুমোদন না থাকলেও ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সাথে করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে সমঝোতা স্মারক হয় রিজেন্ট হাসপাতালের। করোনার টেস্ট না করে রিজেন্ট হাসপাতালের ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনা বেরিয়ে আসে এর কিছু দিনের মধ্যেই। জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠে আসে।
বার্তাবাজার/এসজে