জামালপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল জলিলের মৃত্যুতে মুরাদ হাসান এমপি’র শোক

জামালপুরের বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলের মৃত্যুতে শোক জানিয়েছেন জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

এসময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান মরহুম আব্দুল জলিলে’র আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের কাচারীপাড়ায় তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি দৈনিক খবর ও এশিয়ান টিভির জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাযা শেষে জামালপুর পৌর গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর