সাভারে নৌকা ডুবিতে মা-মেয়ের মৃত্যু

ঢাকার সাভারে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন আছিয়া বেগম ও তার ৪ বছর বয়সী মেয়ে । আজ (বুধবার) দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় আছিয়া তার দুই শিশুমেয়েকে একটি ছোট ডিঙি নৌকায় করে নিজ বাড়ি থেকে একই এলাকায় আরেক বাড়িতে যাচ্ছিলেন। এ সময় নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করতে পারলেও ততক্ষণে আছিয়া ও তার ছোট মেয়ের মৃত্যু হয়। অপর মেয়েটিকে জীবিত উদ্ধার করা গিয়েছে।

এ বিষয়ে ধামসোনা ইউনিয়নের মেম্বা আবদুল কুদ্দুস জানান, ঘটনাটি পুলিশকে জানিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর