রামগঞ্জে ৫ কেজি গাজাসহ আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জ ৫কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাগারে প্রেরণ করা হযেছে। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার হরিশ্চর এলাকায় থেকে তাদের আটক করে পুলিশ। আটকৃতরা হল হরিশ্চর গ্রামের বকুল মিয়ার ছেলে মুনসুর আলী ও একই এলাকার হোসেনের ছেলে সবুজ।

রামগঞ্জ থানা পুলিশ জানায় চিহিৃত মাদক ব্যবসায়ী মুনসুর আলী ও সবুজ গাজা বেচাকেনা করছে। এমন সংভাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। এসময় তাদের নিকট থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক সঞ্জয় দাস বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।

অভিযান চালাকালীন সময় অংশ নেয় পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান, লিটন চাকমাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গাজাসহ আটক হওয়ায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যেমে কারাগারে পঠানো হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর