সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭২৩জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একইসাথে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে অবস্থান করা ৮ বাংলাদেশি চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। বুধবার (২৯ জুলাই) রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে এই তথ্য জানা গিয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
তিনি জানান, এ অনাকাঙ্ক্ষিত দুর্যোগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকে প্রবাসীদের আমরা যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সহযোগিতা দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছে।
বার্তাবাজার/এসজে