মারা গেলেন চবি উপাচার্যের স্বামী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতারের স্বামী মেজর (অব.) লতিফুল আলম চৌধুরী (৭২) আর নেই। মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুইয়া।

এর আগে গত ১৩ জুলাই ড. শিরীণ আখতারসহ পরিবারের ৭ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে পরবর্তীতে উপাচার্য, স্বামী এবং তাদের মেয়ে রিফাত মোস্তফাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরিবারের সবাই করোনা মুক্ত হন। কিন্তু স্বামী লতিফুল আলমের পরবর্তীতে করোনা টেস্টে নেগেটিভ আসলেও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা দেখা দিলে কয়েকদিন আগে আইসিইউতে নেওয়া হয়। এরপর সেখানেই মৃত্যু হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর