মেহেরপুরে আকস্মিক বজ্রপাতে একরামুল হক (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩ টার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউপির অন্তর্গত রাজনগর গ্রামের বালির মাঠ নামক স্থানে নিহতের ঘটনা ঘটে।
নিহত একরামুল হক রাজনগর গ্রামের এনার উদ্দীনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, একরামুল হক বাড়ীর পাশে বালির মাঠে মরিচের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে একরামুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় পলাশ নামের এক যুবক আহত হয়। আহত পলাশকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাহাদারা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএস/বার্তাবাজার