সিরাজদিখানে বন্যায় রাস্তার ব্যাপক ক্ষতি

সিরাজদিখানে বন্যায় দূর্ভোগে লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডি’র রাস্তাসহ জেলা পরিষদের রাস্তা। সব মিলিয়ে এ উপজেলায় প্রায় ৪০ কি.মি. রাস্তার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লাখ টাকা।

কাঁচা-পাকা রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে সব ক’টি ইউনিয়নে কোন না কোন রাস্তার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ।

এ উপজেলায় এলজিইডি’র রাস্তা রয়েছে ৬৮ কি.মি. এর মধ্যে এ পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে ও ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে ২১ কি. মি.। এছাড়া এলজি ইডি’র ১৩ টি রাস্তার কাজ চলমান আছে, সেগুলো এখন পানিতে তলিয়ে গেছে। আবার কোথাও রাস্তার পাড় ভেঙ্গে যাচ্ছে। এলজিইডি’র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ টি রাস্তা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ বলেন, এ উপজেলায় ৬৭.৭৫ কি.মি. রাস্তা এলজিইডি’র। তার মধ্যে ২১ কি.মি.রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমান আপাতত ধারণা করা হচ্ছে প্রায় অর্ধ-কোটি।

দুর্ঘটনা এড়াতে ভাঙ্গা রাস্তায় বালুর বস্তা ও কোথাও গাছের ডালা ও বাঁশ দিয়ে প্রাথমিকভাবে রক্ষা করার চেষ্টা চলছে। গর্ত ও বিপদজনক রাস্তায় লাল কাপড় টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। পানি না কমা পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সঠিক হিসাব তখনই করা যাবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর