অবৈধভাবে হজ করতে গিয়ে আটক ২৪৪

সৌদি আরবে হজ চলাকালীন সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের হাতে ২৪৪ অবৈধ হজযাত্রী আটক হয়েছেন। দেশটির গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, তারা সবাই অবৈধ পন্থা অবলম্বন করে হজ পালন করতে গিয়েছিল।

স্বল্পসংখ্যক মুসলিম নিয়ে বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কাবা শরিফ থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনায়। সেখানে ২৫ হাজার মানুষের জন্য তাঁবু টাঙানো হলেও এ বছর করোনাভাইরাসের কারণে বাইরের দেশ থেকে কাউকে হজে আসার অনুমতি দেয়া হয়ন

এ কারণে অন্য দেশ থেকে আসা পর্যটকরা হজে অংশ নিতে এলেই গ্রেফতার করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর