‘বাঘ বাড়াতে করি পণ, রক্ষা করি সুন্দরবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় পালিত হয়েছে বিশ্ব বাঘ দিবস’ ২০২০। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় সুন্দরবন পূর্ব বনের শরণখোলা রেঞ্জের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজার প্রদীপন সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত সভায় সিএমসির সহ-সভাপতি এম ওয়াদুদ আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদিন।
সভায় বক্তব্য রাখেন, বগী ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সিএমসি ফরিদ খাঁন মিন্টু, বিটিআরটি’র মোঃ সুমন, ডলফিন কনজারভেশন ফোরামের মোঃ ফয়সাল খাঁন, পিএফ/সিএমসি শরণখোলার মোঃ জাহাঙ্গীর জোমাদ্দার ও ফিল্ড ওয়াইল্ড টিম সদস্য মোঃ আলম হাওলাদার প্রমুখ।
বক্তারা সুন্দরবন সুরক্ষায় সকলকে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় এসিএফ জয়নাল আবেদিন জানান, শিগ্রই সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শরণখোলায় ইকো ট্যুরিজমের কাজ শুরু হবে। আর এটি হলে সুন্দরবনের উপর নির্ভরশীল পরিবারগুলো তাদের কর্মসংস্থান খুঁজে পাবে।
কেএস/বার্তাবাজার