সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। মঙ্গলবার শিয়ালকোল এলাকা থেকে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১১৯ পিচ ইয়াবা এবং ১টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করা হয়।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মোঃ আনিছুর রহমান (২৪)। সে সিরাজগঞ্জ সদরের সরাইচন্ডি এলাকার সোনাউল্লাহ শেখের ছেলে।

র‌্যাব জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিরাগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর