আবারও বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

মহামারি করোনার প্রাদুর্ভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আজ (বুধবার) মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে দেওয়া ঘোষণামতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ৬ আগস্ট পর্যন্ত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর