শফিউল বশর ভাণ্ডারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শফিউল বশর ভাণ্ডারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা তিতাসে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

আজ বুধবার উপজেলার বড় গাজীপুর খালেকীয়া এতিমখানায় বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলার শাখার সভাপতি মোঃ মাহফুজ সিকদারের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক আল-আমীন ভূঁইয়া এবং কাজী আক্তার, শহীদুল ইসলাম বাবুল, রেজাউল ইসলাম ফরাজী, কাজী রিপন, জাফরুল্লাহ খান শিরু প্রমূখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বড় গাজীপুর খালেকীয়া এতিমখানা কমপ্লেক্সে এর প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান ফরিদী।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর