মাগুরা জেলা প্র্রশাসক ডা. আশরাফুল আলমসহ জেলায় নতুন করে আরও ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়ে। জেলা প্রশাসক বর্তমানে মাগুরা শহরের মহিলা কলেজ রোড এলাকায় বাসভবনে আইসোলেশনে আছেন।
জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা শনাক্ত হলেও জেলা প্রশাসক বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
এ পর্যন্ত মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২০জন। হাসপাতালে ভর্তি ৪জন, মৃত ৮জন,সুস্থ্য হয়েছেন ২৬৮জন।
বার্তা বাজার / ডি.এস