এক ভাইয়ের এলোপাতাড়ি দায়ের কোপে আহত অন্য তিন ভাই!

ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামে এক ভাইয়ের দায়ের কোপে অপর তিন ভাই গুরুতর জখম হয়েছে। বুধবার দুপুরে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, গান্না গ্রামের মৃত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা মজনু, কবির হোসেন ও জামির হোসেন।

আহত জামির হোসেন বলেন, তার ভাই গোলাম মোস্তফা মজনুর সাথে ভাই মোফাজ্জেল হোসেনের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রথমে ভাই গোলাম মোস্তফা মজনুকে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থেকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে খবর পেয়ে ভাইকে উদ্ধার করতে গেলে আমার এবং আমার আরেক ভাই কবির হোসেনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে ভাই মজনুকে ফরিদপুর হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর