সাংবাদিকরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন: তথ্যমন্ত্রী

মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যারা সমালোচনা করে তাদের জন্যও সরকার। সরকারের পক্ষ থেকে যে সহায়তা করা হবে তা সবার জন্য। সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক। অবশ্য অন্ধ সমালোচনা নয়।

আজ (বুধবার) যশোরে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগীয় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করছে। প্রাণঘাতী করোনার পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় দুইজন সদস্য, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। তাই বলে আমরা ঘরে বসে থাকিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু করা সম্ভব, ততটুকু করছেন।

তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর যতগুলো দেশে মৃত্যুর হার কম তাদের মধ্যে একটি। করোনার এই পাঁচ মাসে দেশে সকল কাজ বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে একটি মানুষও না খেয়ে মরেনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর