বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিন বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা ৭ দিন আমদানি-রফতানি বন্ধ থাকার কথা থাকলেও সেই ঘোষণা স্থগিত করে এক দিন ছুটি কমিয়ে নতুন করে ৬ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ।

আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত টানা ৬ দিন এ স্থলবন্দরে সবধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৫ আগষ্ট হতে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের মতই স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি মেনে চালু হবে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২১ জুলাই (মঙ্গলবার) অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক টানা সাতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে বন্দরে পচনশীল খাদ্যদ্রব্য তথা বিপুল পরিমাণ ভুট্টা, আদা, ডালের গাড়ি আটকে যাওয়ায় একদিন ছুটি কমিয়ে রিসিডিউল করে ছয়দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, ০৫ আগষ্ট থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চালু থাকবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর