ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৫ লাখ। মারা গেছেন ৩৪ হাজার।

বুধবার (২৯ জুলাই) সকালে প্রকাশিত বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে একদিনে করোনায় আকান্ত হয়েছেন ৪৮ হাজার ৫১৩ জন। একদিনে মারা গেছে আরও ৭৬৮ জন।

ভারতে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১৯৩ জন।

করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের সামনে শুধু যুক্তরাষ্ট্র আর ব্রাজিল।

মৃতের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান অবশ্য ষষ্ঠ। তবে মৃতের সংখ্যা আর এক হাজার বাড়লেই ইতালিকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে আসবে ভারত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর