চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের স্বামী অবসরপ্রাপ্ত মেজর লতিফুল আলম চৌধুরী(৭১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুমরণ করেন। করোনা থেকে সেরে উঠার পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লতিফুল আলম চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া বলেন, মুক্তিযোদ্ধা লতিফুল আলম চৌধুরী নিউমোনিয়ায় ভুগছিলেন। তার ডায়াবেটিস ছিল, স্মৃতিভ্রংশ হচ্ছিল অনেক দিন ধরে।
প্রক্টর আরও বলেন, লতিফুল আলমের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ১৩ জুলাই। চট্টগ্রাম সিএমএইচে ভর্তি হয়ে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তার করোনাভাইরাস নেগেটিভ আসে। তবে নিউমোনিয়ার কারণে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান।
বার্তাবাজার/এমকে