করোনায় সৌদিতে ৭২৩ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ৭২৩ বাংলাদেশির মৃত্যু। এদের মধ্যে অন্তত ৮ জন বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, ‘এ অনাকাঙ্ক্ষিত দুর্যোগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকে প্রবাসীদের আমরা যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহযোগিতা দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর