নয় দশকের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ১০ হাজার হজযাত্রী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ। আজ বুধাবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পবিত্র হজে মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রতি ৫০ জন হজযাত্রীর জন্য একজন করে চিকিৎসক নিয়োগ দিয়েছে সৌদি সরকার।
হজকালীন সকল সতর্কতা ও করোনা প্রতিরোধে নিয়োগপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক নেতা তার অধীনে থাকা হজযাত্রীদের সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করেবেন। মিনা, আরাফাহ ও মুজদালিফায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বিভিন্ন পবিত্র স্থানসমূহ পরিদর্শনকালে শারীরিক সুস্থতার বিষয়টি নিশ্চিত করবেন।
দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেটে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে হজ পালিত হবে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত থেকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। হজযাত্রীরা আজ বুধবার মিনায় অবস্থান করবেন। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে অবস্থান গ্রহণের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
বার্তাবাজার/এমকে