কুমেকে একদিনে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পুরুষ ও তিন জন নারী। বুধবার (২৯ জুলাই) বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।

এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭৫ জন।

কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদর উপজেলার তালতলা এলাকার জুলফিকার আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলমিয়া (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার আতন্নেচ্ছা (৭৭), দেবিদ্বার উপজেলার শাহানারা বেগম (৫৫), দেবিদ্বারের কাদিরপুর এলাকার শাহাজাহান (৫৫) ও কুমিল্লার ক্যান্টেনমেন্ট এলাকার তাসলিমা (৪০)।

কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৬০ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫৬৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪১ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর