নাটোরে নতুন করে আরও ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসক নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহ রিয়াজ, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান ও নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতও রয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকা থেকে পাঠানো রিপোর্টে এই ৩০ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ তার স্ত্রী ও ২ সন্তানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। পাশাপাশি সিভিল সার্জন ডা: মিজানুর রহমানও আক্রান্ত হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তবে সিভিল সার্জন ডা: মিজানুর রহমানকে কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বার্তা বাজার / ডি.এস