জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও সমূলে উৎপাটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও, এখনও সমূলে উৎপাটিত হয়নি। জঙ্গিদের সেই সক্ষমতা আর নেই, তারপরও আমাদের সকল নিরাপত্তা সংস্থা ও বাহিনীগুলো সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গতকাল (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বা অকার্যকর দেশে পরিণত করার উদ্দেশ্য ছিলো। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এমনকি, জঙ্গিদের অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর