বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা কর্নিয়া

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। গত বছরই নিজের বিয়ের কথা ঘোষণা দিয়েছিলেন এ জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সেসময় বলেছিলেন নতুন বছরের মাঝামাঝি সময়ে বিয়ে করবেন তিনি। অবশেষে কথা মত গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় এ শিল্পী।

এসওএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও কি-বোর্ডবাদক নাবিল সালাউদ্দিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সোমবার (২৭ জুলাই) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোমবার চুপিসারে পারিবারিকভাবে বিয়ে হলো কর্ণিয়া-নাবিলের। ১০ থেকে ১৫ জনের উপস্থিতিতে বিয়ে করেন তারা। ২৭ মার্চ বিয়ে এবং রিসেপসন হওয়ার কথা ছিল ১ এপ্রিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের দুইটি ছবি দিয়ে সুখবরটি জানালেন কর্ণিয়া নিজেই। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌। আল্লাহর অশেষ রহমতে পরিবারের সম্মতিতে শুভ কাজটি করে ফেললাম। আমাদের দুজনের জন্য দোয়া করবেন সবাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে এক হবো ইনশাআল্লাহ।

২০১২ সালে চ্যানেল নাইন-এর ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। ইতিমধ্যে তার বেশকিছু গান বাজারে এসেছে এবং জনপ্রিয়তা কুড়িয়েছে। তার কয়েকটি গান রয়েছে দ্বৈতকণ্ঠে আসিফের সঙ্গে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর