রাজধানীর টিটিপাড়া বস্তির মাদক ব্যবসায়ী পুষ্পাকে ২ হাজার লিটার চোলাই মদসহ আটক করেছে র্যাব-৩ এর একটি দল। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে টিটিপাড়া বস্তিতে চালানো এক অভিযানে তাকে আটক করা হয়।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর কমান্ডার (সিপিসি-২) মেজর মো. ইমাদ উদ্দিন লস্কর জানান, পুষ্পা দীর্ঘদিন ধরে টিটিপাড়া এলাকায় চোলাই মদের কারবার করছিল। এর আগেও অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু তিনি ফের এই কারবার শুরু করেন।
তিনি আরও জানান, আটক পুষ্পা মাদক কারবারীদের তালিকাভুক্ত ছিলো।
বার্তাবাজার/এসজে