পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে ঔষুধী গাছের চারাসহ তিনটি বৃক্ষ রোপণ করে ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে গাছ তুলে দিয়ে ধাক্কামারা ইউনিয়নে ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ সুচনা করেন।
এ বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচীতে ধাক্কামার ইউনিয়নে আওয়ামী লীগ ৫০০, ছাত্রলীগ ৭০০ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭০০ গাছের চারা রোপন ও বিতরণ করা হবে।
এ সময় বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মাস্টার, ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরল ইসলাম মাস্টার সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
কেএস/বার্তাবাজার