রাজধানীর এক ফার্মেসীতে দুর্ধর্ষ চুরি

রাজধানীর রামপুরায় ওয়াপদা রোডে অবস্থিত লাইভ ফার্মেসী থেকে ২১ লাখ ৫০ টাকা চুরি হয়েছে। চুরির পর থেকেই পলাতক রয়েছেন ফার্মেসীতে সহকারী ব্যবস্থাপক হিসাবে কাজ করা এস এম বায়েজীদ হাসান সেতু (৩৮)। এ বিষয়ে আজ (মঙ্গলবার) হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ২৪শে জুলাই ফার্মেসির ক্যাশের চাবি এস এম বায়েজীদ হাসান সেতুর নিকট রেখে জুম্মার নামাজ পড়ে মসজিদে যান ফার্মেসির মালিক আনোয়ারুল ইসলাম। নামাজ শেষে ফার্মেসিতে এসে সেতুকে আর পাননি তিনি। এসময় ক্যাশ বক্সে রাখা টাকা না পেয়ে ফার্মেসির কর্মচারী টিটুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করে জানতে পারেন কাউকে কিছু না বলেই সেতু দোকান থেকে বের হয়ে গেছে। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ফার্মেসির কর্মচারী সেতুকে আসামি করা মামলা করা হয়েছে।

ফার্মেসী মালিক আনোয়ারুল ইসলাম জানান, লাইভ ফার্মেসি লিমিটেডের ওয়াপদা ও গেন্ডারিয়া শাখার এক সপ্তাহের টাকা জমা ছিলো ক্যাশে। ঈদের আগে কর্মচারীদের বেতন দেওয়ার জন্যই টাকা ক্যাশে রাখা হয়েছিলো।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক খাইরুল আলম জানান, ফার্মেসির কর্মচারী সেতুকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এস এম বায়েজীদ হাসান সেতু রংপুরের মিঠাপুকুরের বজুরুক শেরপুর গ্রামের শহিদুর রহমানের পুত্র।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর