রাজধানীর মান্ডার ঝিলে নৌকা ডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত অবস্থিত মান্ডার ঝিলে নৌকা ডুবে মৃদুল হাসান রাব্বী (১৮) ও নাঈমা সুলতানা নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) বিকাল ৬টার দিকে মান্ডার ঝিলের কদমআলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বিকালে নৌকা নিয়ে পাঁচ বন্ধু ঘুরতে গিয়েছিল কদমআলী ঝিলে। এসময় নৌকা ডুবে গেলে তিনজন সাঁতরে পাড়ে আসতে পারলেও দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরী দল তাদের দুজনকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতদের বাসা মুগদা মান্ডা সরকার বাড়ি এলাকায়। তারা পরস্পর বন্ধু। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর