লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার গরুর হাসিল কাটাকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,আ‘লীগের সহ-সভাপতি হেলাল দেওয়ান এবং ছাত্রলীগের সভাপতি ওয়াসিমকে রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানায়,ভাটরা ইউপি ছাত্রলীগের সভাপতি ওয়াসিম ভাটরা বাজার কোরবানী গরুর হাট ইজারা নেয়। মঙ্গলবার দুপুরে বাজার চলাকালে গরু ব্যবসায়ী ও ইজারাদারের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষীপ্ত হয়ে ইজারাদার ওয়াসিমের মামা দেলোয়ার ও আজিজ ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে৷
গরু ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, হাসিলের টাকা তোলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেন ও আঃ আজিজ অস্ত্র ও তার লোকজনসহ আমাদের উপর হামলা করে৷ দেলোয়ার হোসেন ও আঃ আজিজকে পাওয়া যায়নি। ভাটরা ইউপি চেয়ারম্যান ও আ‘লীগের সভাপতি আবুল হোসেন মিঠু জানান,বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি শীর্ষস্থানীয় নেতাদেরকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নিবেন৷
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহামামদ আনোয়ার হোসেন জানান,গরুর হাটে ঘটনাটি তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেএস/বার্তাবাজার