ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সাবেক অধ্যাপক এস এম মাহফুজুর রহমান জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন। তিনি বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকটির চেয়ারম্যান জামালউদ্দিনের স্থালাভিষিক্ত হয়েছেন তিনি।
অর্থমন্ত্রণালয়নের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব জেহাদ উদ্দিন সাক্ষরিত পৃথক দুই আদেশে জামালউদ্দিন আহমেদকে অব্যাহতি ও এস এম মাহফুজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। এস এম মাহফুজুর রহমান ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ছিলেন।
জানা যায়, গত বছরের ২৮ আগষ্ট তিনবছরের জন্য জনতা ব্যাংক চেয়ারম্যান করা হয় জামালউদ্দিন আহমেদকে। পেশায় তিনি হিসাববিদ। পাশাপাশি অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক। ১১ মাসের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হলো।
বার্তাবাজার/এসজে