পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন কােভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মাে. ফজলুর রহমান জেলা প্রশাসকের করােনা পজেটিভ ফলাফল এসেছে বলে নিশ্চিত করেছেন। মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে জেলা প্রশাসকসহ ১৪ জনের করােনা পজেটিভ ফলাফল আসে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত সােমবার জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক সহ ১৪ জনের ফলাফল পাওয়া গেছে।
গত ২৬ জুলাই মােট ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয় আর গত ২৭ জুলাই জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মােট ৩০২ জন করােনা পজেটিভ হয়েছেন। করােনা পজেটিভ হওয়ার কথা স্বীকার করে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দােয়া চেয়েছেন।
কেএস/বার্তাবাজার