পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে জাদব আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্যবিধি মেনে তার দাফন কার্য সম্পন্ন হয়। তার বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে।

বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, জাদব আলী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর কাজ করতো। ৬/৭ দিন আগে সে ঢাকা থেকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফিরে।

সোমবার গভীর রাতে সে নিজ বাড়িতেই মারা যান। বোদা উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করিম রাজু বলেন, গত ২৫ জুলাই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে তার পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর