মৌলভীবাজার জেলা পুলিশ ঈদুল আযহায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ব্যতিক্রমধর্মী প্রচারণা-নো মাস্ক ও নো সেল কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় পুলিশ সুপার মো.ফারুক আহমেদ এর নেতৃত্বে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান ,মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, পরিদর্শক(তদন্ত) পরিমল দেবসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারিরা বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও মাস্ক ছাড়া ক্রেতাদের পণ্য বিক্রি না করতে প্রচারণা চালায়। এ সময় পুলিশ মাস্ক পড়া ব্যক্তিদের সচেতনতায় আরো উৎসাহ বাড়াতে ফুলের তোড়া ও চকলেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ ব্যতিক্রমধর্মী প্রচারনা অব্যাহত থাকবে।
কেএস/বার্তাবাজার