জাঙ্গালিয়া ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন
‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’এ স্লোগান সামনে রেখে ” ধূমপান ও মাদক মুক্ত পাকুন্দিয়া গড়ার” লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। প্রভাষক নুরুজ্জামান কে সভাপতি ও জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পিডিপির চেয়ারম্যান ও উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অ্যাড. আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া, হাজী জাফর আলী কলেজের প্রভাষক ও উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক তরীকুল হাসান শাহীন নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট জাঙ্গালিয়া ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির অনুমোদন করেন।
কমিটি গঠন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে তারাকান্দি মডেল একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় তারাকান্দি ফাজিল মাদরাসার প্রভাষক মো.কফিল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেল ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পিডিপির চেয়ারম্যান অ্যাড: আ.ন.ম তানভীর হায়দার ভূঞা,সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও হাজী জাফর আলী ডিগ্রী কলেজেরর প্রভাষক তরিকুল হাসান শাহীন,পাকুন্দিয়া সরকারী কলেজের প্রভাষক মো.শাহজাহান, তারাকান্দি মডেল একাডেমীর পরিচালক এটিএম খলিলুল্লা শাকিল জেলা ছাত্রলীগে সাবেক উপ- আইন বিষয়ক সম্পাদক অ্যাড: দেওয়ান আলী হোসেন সুজন,অনার্স এন্ড মাষ্টর্স ছাত্র কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি এম এস আল – মামুন, হাজী জাফর ডিগ্র কলেজের প্রদর্শক ও পৌর সমন্বয়কারী আতাউর রহমান সোহাগ, যুগ্ন আহ্বায়ক হোসাইন মোহাম্মদ ফরহাদ, এগারসিন্দুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, পৌর সমন্বয়কারী আজহারুল হক তরুন,আক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ্ মামুন প্রমুখ ।
বার্তা বাজার/শাহরিয়া.হৃদয়