বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বৃক্ষরোপণ

মুজিব বর্ষের আহ্বান-লাগাই গাছ বাড়াই বন’ এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের শহিদ মিনার প্রাঙ্গনে এ বৃক্ষরোপন অভিযান শুরু হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব) এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগে, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর