কক্সবাজারের টেকনাফে মালিক বিহীন ১লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২ বিজিবি।
আজ রাত আড়াইটার সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া বিএসপি’র পার্শ্ববর্তী বিজিবির অস্থায়ী টহল পোস্ট এলাকা হতে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে, ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান।
বিজিবি অধিনায়ক জানান, মঙ্গলবার রাতে মিয়ানমার হতে একটি ইয়াবার চালান পাচারের সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা নাফনদীর কিনারায় সতর্ক অবস্থান নেয়। এসময় নাফনদী পেরিয়ে দুই জন ব্যক্তি সীমান্তে অনুপ্রবেশের সময় টহল দলের ধাওয়ার মুখে একটি বস্তা ফেলে নদীর ধারে কেওড়া বনের দিকে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যাক্ত বস্তাটি উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ১লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করে।
জব্দকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করণের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
কেএস/বার্তাবাজার