মরণব্যাধি করোনার বিস্তার ঠেকাতে সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও সকলকে উৎসাহিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইন চলাকালে যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নেতৃত্বে জেলা প্রশাসনের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মৌলভীবাজার পৌরশহরের চৌমোহনা পয়েন্ট, চাঁদনীঘাট এলাকা, সেন্ট্রাল রোড, কোর্ট রোড এবং কুসুমবাগ এলাকায় ব্যবসায়ি ও সর্বসাধারনের মাঝে কয়েকশতাধিক মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সর্বসাধারণকে করোনার বিস্তার ঠেকাতে বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ ও সচেতন হওয়ার আহবান জানান।
কেএস/বার্তাবাজার