মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১২ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধামন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রের অর্থ কেলেঙ্কারির মামলায় তার এই শাস্তি হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মুহাম্মদ নাজলান মুহাম্মদ ঘাজালি এ রায় ঘোষণা করেছেন।

বিবি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মামলার ব্যাপারে সমস্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আমি অভিযুক্তকে দোষী মনে করি এবং সাতটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করছি। বিশ্বাসভঙ্গ, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে। সব ধারায়ই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর বিকেলে প্রত্যেকটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করেন বিচারক।

জানা গেছে, তহবিলের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। নাজিব রাজাক ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর