পঞ্চগড়ে করােনা উপসর্গ নিয়ে মারা যাওয়া স্বর্ণ ব্যবসায়ী আমিরুল ইসলাম (৫৫) এর করোনা পজেটিভ এসেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে শ্বাসকষ্ট,সর্দি-কাঁশি নিয়ে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যাক্তির বাড়ি সদর উপজলার ধাক্কামারা ইউনিয়নে কমলাপুর গ্রাম। তিনি ওই এলাকার মৃত কসিমউদ্দিন ওরফ তিরাঙ্গির ছেলে।
বৃহস্পতিবার সকালে জেলা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত আমিরুল ইসলাম ও তার পরিবারের ২ সদস্যর নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানোর পর সোমবার রাতে আমিরুল ইসলাম ও তার স্ত্রীর করোনা পজেটিভ এসেছে। তবে তার ছেলের করোনা নেগেটিভ এসেছে।
পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রিনা জানান,আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ওই বাড়ি লকডাউন করার জন্য মেইল দিয়েছি। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাে. আরিফ হােসেন জানায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির ও তার স্ত্রীর করোনা পজেটিভ আসার পর পরই আমরা ঐ বাড়ি লকডাউন করেছি। তাদেরকে সরকারী ব্যবস্থাপনায় খাবার,আর্থিক সহায়তা সহ প্রয়োজনীয় সব কিছু দেয়া হবে।
কেএস/বার্তাবাজার