ট্রান্সকম গ্রুপের শীর্ষ দুই পদে দায়িত্ব নিলেন দুই নারী

ট্রান্সকম গ্রুপের প্রধান দুই পদে আসীন হয়েছেন গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের স্ত্রী ও কন্যা। নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছেন প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান। তিনি আগে গ্রুপের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

একইসাথে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে দায়িত্ব গ্রহণ কররেছেন তাদেরই কন্যা গ্রুপের সাবেক পরিচালক সিমিন রহমান।

রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন দেশের অন্যতম ব্যবসা প্রতিশঠান ট্রান্সকম লিমিটেড।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কম্পানি ও সহযোগী কম্পানির পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন সিমিন রহমান। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের এমডির দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপের অন্যান্য কম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর