ফেন্সিডিলসহ আটক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ। আজ (মঙ্গলবার) বিকালে তাকে আটক করা হয়। আটকের সময় তিনি পুলিশকে লাঞ্চিত করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেয়া সরাইল থানার এএসআই আলাউদ্দিন ৬ বোতল ফেন্সিডিলসহ মাসুম বিল্লাহকে আটকের কথা স্বীকার করেছেন। তবে গণমাধ্যমে তাকে কথা বলতে নিষেধ করা আছে বলে জানিয়ে আর কিছু বলেন নি।

এদিকে মাসুম বিল্লাহকে আটকের পরপরই সরাইল থানায় অবস্থান করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমসহ মাসুম বিল্লাহর কর্মী-সমর্থকরা। এঘটনায় একাধিক পুলিশ সদস্য বলছেন, এমন অবস্থা হলে পুলিশের কেউই তো কাজ করতে চাইবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর