জুয়াড়ি স্বামীকে সুপথে আনতে ব্যর্থ হয়ে স্ত্রীর আত্মহত্যা

পাবনার চাটমোহরে জুয়ায় আসক্ত স্বামীকে সংসারে মনোযোগী বানাতে শত চেষ্টা করেও ব্যর্থ হয় ববিতা খাতুন (৩০) নামে এক গৃহবধূ। অবশেষে সব চেষ্টা বিফলে যাওয়ায় নিজেই আত্মহত্যা করেছেন তিনি।

গতকাল (সোমবার) রাত ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম মৎস্যজীবি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ববিতা একই গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।

জানা যায়, অনেকদিন ধরে গ্রামের একটি বাগানে পেশাদার জুয়াড়িদের সাথে জুয়া খেলে হাফিজুল। সংসারে অমনোযোগী হওয়ায় তাদের সংসারে কলহ লেগেই ছিল। তাছাড়া তার স্ত্রী ও সন্তানরা মানবেতর জীবন যাপন করে আসছিল।

সোমবার দুপুরেও জুয়া খেলতে যাওয়ার আগে হাফিজুলকে আটকায় তার স্ত্রী ববিতা। তখন স্ত্রীকে গালাগালি করে বাড়ি থেকে বের হয়ে যায় হাফিজুল। এরপর স্ত্রী ববিতা ক্ষোভে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের আড়ার সাথে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এ ঘটনায় আমি খোঁজ নিচ্ছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর