এবার বন্ধ হলো রাজধানীর উত্তরার আরও এক হাসপাতাল

নানা অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরার আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেড নামের একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার। আজ (মঙ্গলবার) লাইসেন্স ও আইসিইউহীন এই হাসপাতালটিকে বন্ধ করতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশ দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত চিঠি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি এই হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় সেখানে প্যাথলজি, রক্ত পরিসঞ্চলনের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো অনুমোদন পাওয়া যায়নি। এমনকি হাসপাতালটির কোনো লাইসেন্সও পাওয়া যায়নি। তারা লাইসেন্সের জন্য আবেদনও করেনি।

চিঠিতে আরও বলা হয়- হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের, কোনোভাবেই এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়। ল্যাবরেটরির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। অনুমোদনবিহীন ল্যাবরেটরিতে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর